Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম-ড. শেখ ফরিদুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:14:21 pm, Wednesday, 5 November 2025
  • 64 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট:

বাগেরহাটের রামপালে আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রামপাল মডেল মসজিদ মিলনায়তনে ইমাম, মোয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় ইমাম সমাজের প্রতিনিধিরা বলেন, সমাজে নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা মসজিদের মিম্বর থেকে মানুষকে সত্য, ন্যায়ের পথে পরিচালিত করতে পারেন, যা একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা শুধু নামাজ পরিচালনা করেন না, তাঁরা মানুষকে ন্যায়ের পথে ও আদর্শ জীবনের পথে পরিচালিত করেন। সমাজে নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন।তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামরা নিয়মিতভাবে খুতবায় নৈতিকতা, আত্মসংযম ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে।এ সময় ড. ফরিদুল ইসলাম আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।সভায় উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির কল্যাণ, শান্তি, মাদকমুক্ত সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। আদর্শ সমাজ গঠনে ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম-ড. শেখ ফরিদুল ইসলাম

আপডেট টাইম : 06:14:21 pm, Wednesday, 5 November 2025