Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটের মোংলায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৭

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:31:01 pm, Friday, 7 November 2025
  • 161 বার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।নিহতরা বাসের যাত্রী বলে জানা গেছে। আহতদের মধ্যে বাস ও মোটরসাইকেলের আরোহীরা রয়েছেন। আহতদের উদ্ধার করে ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস চালক হঠাৎ ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন সাতজন। আহতদের মধ্যে কয়েকজন মোটরসাইকেল আরোহী ছিলেন, যারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৭

আপডেট টাইম : 04:31:01 pm, Friday, 7 November 2025