চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৮ টায় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু এ তফশীল ঘোষণা করেন। এ সময় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজী ও অন্যন্যা যুগ্ম আহবায়ক এবং নির্বাচন কমিশনারগণসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ
হোসেন বুলু তফশীল পাঠ করে জানান, আগামী ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি
হবে। মনোনয়নপত্র জমা ১২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৬ নভেম্বর এবং ২৮ নভেম্বর নির্বাচন
অনুষ্ঠিত হবে। এ লক্ষে ব্যবসায়ীদের ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে। মোট
ভোটার ৭০৮ জন। এবারের নির্বাচনে ৫টি পদ নির্ধারণ করা হয়েছে। #
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফশীল ঘোষণা
-
Reporter Name - আপডেট টাইম : 10:10:30 pm, Saturday, 8 November 2025
- 180 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










