Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে মৎস্য ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:15:44 pm, Saturday, 8 November 2025
  • 111 বার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে মৎসঘের থেকে নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘেরের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার থেকে নিখোজ ছিলেন শিশু নয়ন শিকদার।নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন,শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। কিন্তু নয়নকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তর ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন ,শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে মৎস্য ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 03:15:44 pm, Saturday, 8 November 2025