Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:13:54 pm, Sunday, 9 November 2025
  • 109 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক পথচারী শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি বাবার সঙ্গে ফকিরহাটের কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন। তারা ওই এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “ঘটনার পরপরই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

আপডেট টাইম : 02:13:54 pm, Sunday, 9 November 2025