Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নন্দীগ্রামে দুই পা ভাঙা আব্দুল আহাদের পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:35:33 pm, Monday, 10 November 2025
  • 125 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বাবা হারানোর পর ছোটবেলা থেকেই সংসারের ভার কাঁধে তুলে নিয়েছিলেন নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আব্দুল আহাদ। মা ও দুই বোনকে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করতো। ভাগ্যের নির্মম পরিহাসে গত তিন বছর আগে বাসের হেলপার থাকাকালীন সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে এখন তিনি শয্যাশায়ী। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন কাটাচ্ছেন আব্দুল আহাদ ও তার পরিবার।
এই খবর জানতে পেয়ে মানবিক উদ্যোগে আব্দুল আহাদের পাশে দাঁড়ালেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আব্দুল আহাদের নিজ বাড়িতে যান এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। সেসময় তিনি আব্দুল আহাদের চলাচলের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুল আহাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে মোশারফ হোসেন বলেন, আব্দুল আহাদের মতো পরিশ্রমী তরুণ আজ সড়ক দুর্ঘটনার কারণে জীবন পিছিয়ে পড়েছে। এটা সত্যিই খুব দুঃখজনক। আমি কাহালু-নন্দীগ্রামবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নন্দীগ্রামে দুই পা ভাঙা আব্দুল আহাদের পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

আপডেট টাইম : 09:35:33 pm, Monday, 10 November 2025