নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তারা দুইজনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলো বলে নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়। বুধবার রাতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘট গ্রামের রমজান আলীর ছেলে রঞ্জু প্রামাণিক (৪৭) ও নন্দীগ্রাম সদরের আলী আজাহারের ছেলে আখতারুজ্জামান গোলাপ (৪৮) কে গ্রেপ্তার করে। রঞ্জু প্রামাণিক আওয়ামী লীগ কর্মী ও আখতারুজ্জামান গোলাপ উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা।এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদেরকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









