Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেল সদৃশ বোমা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:45:39 pm, Friday, 14 November 2025
  • 54 বার

দামুড়হুদা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানার আওতাধীন তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন এলাকাবাসী ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের পেছনের ঝোপঝাড়ের ভেতর লুকানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে দর্শনা থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমাটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং পরে সেটি উদ্ধার করে।হঠাৎ ককটেল সদৃশ বস্তুর খোজ মিলতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন জানান, ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পেছনে জায়গাটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় সেখানে কে বা কারা বিস্ফোরকটি রেখে গেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।এ বিষয়ে দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, আমরা তিতুদহ ইউনিয়নের বিএনপি কার্যালয়ের পেছন থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজশাহীর র‍্যাব-১২-এর বোম ডিসপোজাল টিমকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং তারা বোমাটি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।পুলিশ আরো জানায়, বোমা নিষ্ক্রিয় হওয়ার পর বিস্ফোরকটি কীভাবে সেখানে এল, কারা এটি রাখল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না,তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা গেছে।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেল সদৃশ বোমা উদ্ধার

আপডেট টাইম : 05:45:39 pm, Friday, 14 November 2025