Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

দেবীদ্বারে চিপস খেতে খেতেই ট্রাকের চাকায় নিভে গেল ছোট্ট হাফেজের প্রাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:48:23 pm, Friday, 14 November 2025
  • 104 বার

দেবীদ্বার (কুমল্লা) প্রতিনিধি

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ নামে মাত্র ৬ বছরের এক শিশুর মৃত্যুহয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের দুই পুত্র ও এক কণ্যা সন্তানের মধ্যে হাফেজ ছিল সবার ছোট।পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে মা’ কুলসুম বেগমের হাত ধরে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়েছিল ছোট্ট হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়েই চুপচাপ চিপস খাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫৫৫৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। মায়ের হাত ধরেই সড়কে শেষ হলো ছয় বছরের জীবনের পথচলাস্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রæত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই কান্নায় ভেঙ্গে পড়েন মা’ কুলসুম বেগম ও স্বজনরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা, অটোরিকশা চালক মো. নবী হোসেন বাদী হয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।মীরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাক ও শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

দেবীদ্বারে চিপস খেতে খেতেই ট্রাকের চাকায় নিভে গেল ছোট্ট হাফেজের প্রাণ

আপডেট টাইম : 05:48:23 pm, Friday, 14 November 2025