Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক মোশারফ হোসেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:43:09 pm, Friday, 14 November 2025
  • 176 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।এ মনোনয়ন ঘোষণার পরপরই তিনি নির্বাচনী মাঠে আরো সরব হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে। এ বিজয় শুধু ধানের শীষ প্রতীকের নয়, এ বিজয় জনগণের অধিকার পুনরুদ্ধারের বিজয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় দলীয় পরিবেশ ছিলো উৎসবমুখর। আলোচনায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের করণীয় ও তৃণমূলের প্রত্যাশা। সৌজন্য সাক্ষাৎ শেষে মোশারফ হোসেন নন্দীগ্রাম ও ওমরপুর হাট-বাজার এলাকাসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন।সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক মোশারফ হোসেনের

আপডেট টাইম : 05:43:09 pm, Friday, 14 November 2025