আল আমিন খান,বাগেরহাট
বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসবে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’। শনিবার (১৭ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে দিনব্যাপী এ আয়োজনে শুরু হয় তারুণ্যের উৎসব।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডা. মো. ফকরুল হাসান। তিনি বলেন, “তারুণ্য আমাদের শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সুযোগের মাধ্যমে তরুণরা দেশকে এগিয়ে নিতে পারে।তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে সাঁতার শেখা শুধু ক্রীড়া নয়, এটি জীবন দক্ষতাও। শিক্ষার্থীরা যাতে নিয়মিত সাঁতার অনুশীলন করতে পারে সেজন্য স্থানীয় বিদ্যালয়গুলোকে উদ্যোগী হতে হবে।এছাড়া তিনি বলেন, “বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নানামুখী কাজ করছে। জেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে আগামী দিনে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে।”অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান। তিনি তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, তিনি জানান, তরুণদের প্রতিভা বিকাশে এই উৎসব প্রতিবছর নিয়মিতভাবে করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। জেলা ক্রীড়া অফিস, বাগেরহাটের কর্মকর্তারা, অভিভাবক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















