Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন জাতীয় রেকর্ড দেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক উৎপাদন

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:40:09 pm, Monday, 1 December 2025
  • 79 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (MSTPP)। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (BIFPCL) পরিচালিত এ প্ল্যান্ট নভেম্বর ২০২৫ মাসে উৎপাদন করেছে ৭০০ মিলিয়ন ইউনিট (MUs) বিদ্যুৎ—যা দেশের ইতিহাসে যেকোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।তিনি আরও জানান, এই অসামান্য অর্জনের মাধ্যমে MSTPP প্রমাণ করেছে তার ব্যতিক্রমী শিল্প দক্ষতা, নির্ভরযোগ্যতা ও টেকসই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। পুরো নভেম্বর মাস জুড়ে প্ল্যান্টটি জাতীয় গ্রিডে সরবরাহ করেছে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫ শতাংশ, যা এককভাবে কোনো পাওয়ার প্ল্যান্টের জন্য একটি বিস্ময়কর সফলতা বলে উল্লেখ করেন তিনি।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, BIFPCLযা বাংলাদেশের বিপিডিবি (BPDB) ও ভারতের এনটিপিসি (NTPC)-এর যৌথ উদ্যোগ, জানিয়েছে যে মৈত্রী পাওয়ার প্ল্যান্টের এই রেকর্ড শুধু উৎপাদন ক্ষমতার নয়, বরং কার্যকর কয়লা ব্যবস্থাপনা, সূক্ষ্ম আর্থিক পরিকল্পনা এবং উচ্চ প্রযুক্তির ব্যবহারেরও প্রমাণ।এর আগে MSTPP নিয়মিতভাবে মাসে ৬০০MUs এর বেশি বিদ্যুৎ উৎপাদন করে দেশের মোট চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছিল। কিন্তু নভেম্বরের এই রেকর্ড দেশের বিদ্যুৎ খাতে তৈরি করেছে এক নতুন মানদণ্ড।নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্ল্যান্টটি বর্তমানে বাংলাদেশের শিল্প, গৃহস্থালি ও বাণিজ্য খাতের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন জাতীয় রেকর্ড দেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক উৎপাদন

আপডেট টাইম : 05:40:09 pm, Monday, 1 December 2025