Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে এনজিও ফাউন্ডেশন দিবস: প্রান্তিক উন্নয়নে এনজিওদের ভূমিকা জোরালো করার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:38:31 pm, Tuesday, 2 December 2025
  • 108 বার

বাগেরহাট প্রতিনিধি

আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটে পালিত হলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন  দিবস ২০২৫।আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুছ সাকিব। এসময় বক্তব্য রাখেন যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ানি আলী, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, অগ্রদূত এর নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন, কেএনকে এস এর কোয়াডিনেটা অরিনদম দেবনাথ প্রমুখ।বাগেরহাটে আস বাংলাদেশ, কেএনকেএস হেল্প ও এস এম কে কে–এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।বক্তারা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং সম্ভাবনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে ২০২৫ সালের এনজিও কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনগণকেন্দ্রিক করার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে এনজিও ফাউন্ডেশন দিবস: প্রান্তিক উন্নয়নে এনজিওদের ভূমিকা জোরালো করার আহ্বান

আপডেট টাইম : 05:38:31 pm, Tuesday, 2 December 2025