Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করতে হবে : জাহিদুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:35:59 pm, Thursday, 4 December 2025
  • 154 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে এ ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো বিভাজন চলবে না। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের দূরত্ব ও বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিলো, যা বাংলাদেশের চেতনাকে আঘাত করেছে। তাই দেশের উন্নয়নে ঐক্য, নৈতিকতা ও সত্যের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হক সরকারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করতে হবে : জাহিদুল ইসলাম

আপডেট টাইম : 10:35:59 pm, Thursday, 4 December 2025