জেলা প্রতিনিধি
বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর ) আসর নামাজ বাদ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের আমলে তার প্রতি অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে। গত ৫ আগস্টের বিপ্লবের পর এদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি । তাই এখন সময় এসেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে আমরা তার আশু রোগমুক্তি কামনা করি তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষ দল মত নির্বিশেষে আল্লাহর দরবারে এই দোয়াই করছেন। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম,জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ: জাকির হোসেন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন,খান মনিরুল ইসলাম,খাইরুজ্জামান শিপন, হাদিউজ্জামান হিরো, মনিরুল হক ফরাজী পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেক,জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম,সাবেক কমিশনার মাহবুদুল রহমান টুটুল বিএনপি’র অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী। সকলে গনদোয়া মাহফিল অংশগ্রহণ করেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















