Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:59:08 pm, Sunday, 14 December 2025
  • 447 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এক জাপান প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।ডাকাতির শিকার পরিবারের মালিক খন্দকার আবু জাফর, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার দুই ছেলে বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম এবং ছোট ছেলে খন্দকার রবিউল ইসলাম (জাপান প্রবাসী)।খন্দকার আবু জাফর জানান, ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী এবং বড় ছেলে ও তার স্ত্রী অবস্থান করছিলেন। ভোর চারটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তার হাত, পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও বেঁধে ফেলে। এরপর বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম জানান, ডাকাতরা তার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তার কক্ষের ড্রয়ার ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ সোয়া ৩ লাখ টাকা লুট করে নেয়।
খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম জানান, ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। তার কক্ষ থেকে মেয়ের প্রায় ৭ ভরি এবং তার নিজের ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাত দলের মধ্যে ৬ জনসহ ১ জন মেয়ে ছিলো  ।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, বাগেরহাট সদর থানা সার্কেল অফিসার মোঃ শামীম হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট টাইম : 04:59:08 pm, Sunday, 14 December 2025