Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নন্দীগ্রামে বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আসামি গ্রেপ্তার 

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:41:40 pm, Friday, 19 December 2025
  • 56 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে এক বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের এক বাক প্রতিবন্ধী তরুণীকে একই গ্রামের মখদুম আলী খন্দকারের ছেলে জুয়েল হোসেন (৪০) কর্তৃক ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠে। ভিকটিম বাক প্রতিবন্ধী হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিকভাবে পরিবারকে জানাতে সক্ষম হননি। পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ভিকটিম বিভিন্ন ইশারা, আচরণ ও অঙ্গভঙ্গির মাধ্যমে পরিবারের সদস্যদের তার সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি বুঝাতে সক্ষম হন। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর ওই বাক প্রতিবন্ধী তরুণীর পরিবারের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি জুয়েল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী দোষী ব্যক্তির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আসামি গ্রেপ্তার 

আপডেট টাইম : 09:41:40 pm, Friday, 19 December 2025