বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী এক মামলাবাজের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয় জনগণ। শনিবার(২০ডিসেম্বর) সকালে উপজেরার নিশানবাড়িয়া ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বান্দার বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শাহানুর রহমান শাহিন ওরফে কালু আকনের দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. সাহানুর রহমান শাহীন (কলু আকন) উদ্দেশ্য প্রণোদিতভাবে ধান কাটার মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরিহ কৃষকদের হয়রানি করছে। তারা বলেন, তার ষড়যন্ত্রমূলক মুলক মামলা থেকে বাদ যায়নি বয়সের ভারে নুয়ে পড়া ৭০/৮০ বছরের বৃদ্ধসহ ইজিবাইক চালকও।মানববন্ধন আসা ৭৫ বছরের বৃদ্ধ আব্দুল বারেক তালুকদার বলেন, আমি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারিনা। লাঠির উপর ভর করে হাটি। আমিও ধান কাটা মামলার আসামী।নিশানবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুন্সি খোকা বলেন, মিথ্যা মামলা দিয়ে নিরহ কৃষক ও বয়স্ক মানুষদের হয়রানী করায় প্রতিবাদ করেছি। এত ফলে আমাকেও মামলায় আসামী করা হয়েছে।এ ছাড়াও মানববন্ধনে ভুক্তভোগী সায়েদ হাওলাদার, সেলিম শিকদার, কালাম চাপরাশী, ইজিবাইক চালক তফসের বেপারী, ছত্তার হাওলাদার, সরোয়ার সোমাদ্দার, স্বপন তালুকদার, বাদল তালুকদার, ফোরকান মানববন্ধনে বক্তব্য রাখেন।তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা পুরো এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায়ী ব্যাক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।এ বিষয়ে মামলার বাদী পার্শবতী বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মৃত. রুস্তুম আলী হাওলাদারের ছেলে শাহানুর রহমান শাহিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে বলেন, তার ৬ একর ১৮ শতক পৈত্রিক জমির কিছু অংশ জমি নিয়ে কিছু লোক ঝামেলা করায়। আইনগতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি কাউকে হয়রানি করার জন্য অভিযোগ দায়ের করেনি। #এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















