Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট-১ আসনে কোপিল কৃষ্ণ মণ্ডলকে বিএনপির মনোনয়ন দেয়ায় ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:06:03 pm, Tuesday, 23 December 2025
  • 251 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনে বিএনপি থেকে কোপিল কৃষ্ণ মণ্ডলকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। মনোনয়ন বাতিলের দাবিতে গত দুই দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মূলঘর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মূলঘর ইউনিয়নের সুব্রত গোলদার, নিরঞ্জন বর্মণ, ভজন বিশ্বাস, মনোজ গায়েন, তুষার গায়েন, সঞ্জিত বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, দীপিকা বিশ্বাস, লিপিকা গোলদার ও নিরঞ্জন মজুমদার।বক্তারা বলেন, কোপিল কৃষ্ণ মণ্ডল দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে ব্যাপক অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তিকে হঠাৎ করে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় এলাকাবাসী হতবাক ও ক্ষুব্ধ।তারা বলেন, “আমরা একজন ত্যাগী, পরীক্ষিত ও জনগণের সঙ্গে সম্পৃক্ত প্রার্থী চাই। কিন্তু কোপিল কৃষ্ণ মণ্ডল কখনোই এই এলাকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তাকে আমরা আমাদের নেতা হিসেবে মানতে পারি না।”বক্তারা আরও অভিযোগ করেন, কোপিল কৃষ্ণ মণ্ডল মূলত আওয়ামী লীগের রাজনীতির একজন গুপ্তচর। তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে দল ও আন্দোলনের মারাত্মক ক্ষতি হবে। এজন্য অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও গ্রহণযোগ্য কাউকে প্রার্থী করার দাবি জানান তারা।বিক্ষোভকারীরা বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যারা সুবিধাভোগী ছিলেন, তাদের দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা সম্ভব নয়। তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই মনোনয়নের বিরোধিতা করছি।”এ সময় মূলঘর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শত শত নারী বিক্ষোভে অংশ নেন, যা আন্দোলনের প্রতি তাদের ব্যাপক সমর্থন ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট-১ আসনে কোপিল কৃষ্ণ মণ্ডলকে বিএনপির মনোনয়ন দেয়ায় ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়

আপডেট টাইম : 09:06:03 pm, Tuesday, 23 December 2025