Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কোন গোষ্ঠি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তা সরকার কঠোর হস্তে দমন করব মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা ফরিদা আখতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:40:29 pm, Saturday, 27 December 2025
  • 67 বার

বাগেরহাট প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচন বানচাল করা বা না করার চেষ্টা থাকবে। কিন্তু নির্বাচনের সকল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা দিতে হবে। নির্বাচন বানচালের জন্য কোন গোষ্ঠি যদি চেষ্টা করে তা সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানান উপদেষ্টা। হাদি হত্যা ইস্যুতে উপদেষ্টা বলেন, নির্বাচনের কারণে যদি হাদির উপর আক্রমন হয়ে থাকে, তাহলে অন্য প্রার্থীরাও শঙ্কায় আছে। এর সাথে যে গোষ্ঠিই জড়িত থাকুক না কেন কঠোর হস্থে দমন করা হবে।শনিবার (২৭ ডিসেম্বর) বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।এর আগে সড়ক পথে মৎস্য আড়তে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। আড়ৎ মিলনায়তনে খামারী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা: গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন. সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য আড়ত মালিকগন ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন।সভায় ব্যবসায়ী ও চাষীরা গলদা চিংড়ির পোনা সংকট, নিম্নমানের খাবারসহ চিংড়ি শিল্পের নানা সংকটের কথা তুলে ধরেন। মৎস্য উপদেষ্টা আগ্রহভরে চাষীদের সংকটের কথা শোনেন।চাষীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, গলদা চিংড়ি চাষে বড় সংকট এখন পোনার সহজ লভ্যতা। পোনার নিশ্চিয়তা প্রদানের জন্য বন্ধ থাকা বেসরকারি হ্যাচারিগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে সরকারি যেসব প্রতিষ্ঠানের গলদা চিংড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাদেরকে আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন উপদেষ্টা।এবং বাগেরহাটের মাছচাষীদের প্রশংসা করেন। ভবিষ্যতে মাছের রপ্তানি বৃদ্ধিতের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, গলদা চিংড়ির পোনা সংকট নিরসনে প্রয়োজনে যেসব রাষ্ট্রে চিংড়ির পোনা উৎপাদন হয়, সেখান থেকে আমদানি করা হবে। তবে আইনে নদীর পোনা ধরার যে নিষেধাজ্ঞা সেটি ভঙ্গ করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

কোন গোষ্ঠি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তা সরকার কঠোর হস্তে দমন করব মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট টাইম : 05:40:29 pm, Saturday, 27 December 2025