বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া দেওয়ানবাটি এলাকায় প্রতিপক্ষের হামলা ও
মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ০৪ ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি
বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২১ ডিসেম্বর শনিবার সকালে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা
ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারী হাবিব খন্দকার বুকু,
মোজাম খন্দকার, মাহতাব, রহিমা খাতুনকে বাধা দিতে গেলে নারী সদস্যদেরও মারধর
করা হয়। এ সময় হাবিবুর রহমান, খালিদ হাসানকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে ভুক্তভোগীদের ডাকচিৎকার আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা
জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট ২৫০
জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ভুক্তভোগীর আরো জানান, হাবিব খন্দকার বুকু বিগত স্বৈরাচারী সরকারের আমলে যুবলীগের সক্রিয় কর্মী ছিল ও এলাকার সাধারণ মানুষকে চরম নির্যাতন করেছে।ঘটনার পর থেকে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা
করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুম হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪
-
Reporter Name - আপডেট টাইম : 06:57:53 pm, Tuesday, 30 December 2025
- 142 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










