চিতলমারী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের মনোনয়নপত্র যাচাই-
বাছাই শেষে ঋণ খেলাপি ও তথ্যগত গরমিলের কারণে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার, সহকারি রিটার্নিং কর্মকর্তাগণসহ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী ও তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাট-১ আসনে মনোনয়ন দাখিলকারী মোট ১১ জন প্রার্থীর কাগজপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-ঋণখেলাপের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবর রহমান শামীম, ভোটার মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ও ঋণখেলাপি থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী স. ম. গোলাম সরোয়ার। বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনতী প্রার্থী মো. মামুনুল হক, মুসলিম লীগ মনোনতী প্রার্থী এমডি সামসুল হক,বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন,এই জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়া নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের তথ্যের গরমিল থাকায় পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত মনোনয়ন প্রার্থীরা নির্বাচন কমিশনে ৫ তারিখ থেকে আপিল করতে পারবেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাট-১ আসনে দাখিলকৃত ১১ মনোনয়নপত্রের ৩টি বাতিল
-
Reporter Name - আপডেট টাইম : 05:53:08 pm, Saturday, 3 January 2026
- 242 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















