Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

গনভোটে “না” ভোট দেয়ার পক্ষে বিএনপি নেতার প্রচারণা।

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:10:09 pm, Sunday, 11 January 2026
  • 167 বার
মোংলা প্রতিনিধি
সম্প্রতি আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে গণভোটে “না” ভোট দেয়ার পক্ষে বিএনপি নেতার প্রচার-প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে গণমাধ্যমে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাটিতে। ভিডিও তে দেখা যায় , মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান  হাওলাদার চায়ের দোকানে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে “না” ভোট দেয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সেখানে তিনি ধানের শীষে ভোট চেয়েছেন একই সাথে গণভোটে “না” ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।  এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।২০২৫ এর গন অভ্যুত্থানের পর বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের আমলে বেশ কিছু সংস্কার সম্ভব হলেও সংবিধান সংস্কার, সংসদে উচ্চকক্ষ গঠন, সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করা সহ মৌলিক চারটি বিষয় সহ বেশ কিছু বিষয়ে গণভোটের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়ে। গনভোট বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে, সেখানে ‘না’ বলার কোনো কারণ নেই। শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, “একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে—সেগুলো আমরাই বহু আগে ২০১৬ এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিলাম।” সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গনভোটে ‘না’ বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।”এ বিষয়ে আব্দুল মান্নান হাওলাদার বলেন , পাবলিকের দাবির পরিপ্রেক্ষিতে ভুল বসত কথাটা বলে ফেলেছি।তবে বাগেরহাটের বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,মনিরুল ইসলাম খান বলেন, বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে। ‌ তবে দলের হাই কমান্ড থেকে হ্যাঁ বা না এর পক্ষে কোন প্রচার ও প্রচারণার নির্দেশনা আসে নাই। তাই আমরা আনুষ্ঠানিক ভাবে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি না। আমরা আশা করছি প্রতিক বরাদ্দের পর কেন্দ্র থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার নির্দেশনা আসবে, তখন ধানের শীষের প্রচারণার সাথে সাথে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার-প্রচারণা চালাবে নেতাকর্মীরা । কোন নেতা গণভোটের বিপক্ষে অবস্থান নিলে বা গণভোটের না এর পক্ষে প্রচার প্রচারণা চালালে এর দায়ভার বিএনপি নেবে না। এটা তার ব্যক্তিগত মতামত বিএনপির নয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

গনভোটে “না” ভোট দেয়ার পক্ষে বিএনপি নেতার প্রচারণা।

আপডেট টাইম : 05:10:09 pm, Sunday, 11 January 2026