Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নন্দীগ্রামে বিএনপির দুই সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:52:13 pm, Wednesday, 14 January 2026
  • 130 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির দুই সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান জুয়েলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৪ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।একে আজাদ ও কামরুল হাসান জুয়েল বিষয়টি জানার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ বিষয়ে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি আনন্দিত হয়েছি। আর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে বিএনপির লোক বিএনপির ঘরে ফিরে এসেছে। নতুন-পুরাতন সবাই মিলে বিএনপির পতাকাতলে এসে আগামীদিনে এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নন্দীগ্রামে বিএনপির দুই সাবেক সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট টাইম : 10:52:13 pm, Wednesday, 14 January 2026