বাগেরহাট প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বাগেরহাট সদর উপজেলা, পৌর ও কচুয়া উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদের অডিটরিয়ামে সদর উপজেলা, কচুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ জাকির হোসেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল কবীর রাহুল ও সদস্য সচিব হাবিবুল্লাহ হাবিব এর সঞ্চলনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, খান মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক ফয়সাল মোর্শেদ, সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, কচুয়া উপজেলা আহবায়ক রানা দিদার, সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ,ইমরান মির্জা,
হুসাইন, তুমান, সাগর, পিসিকলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা, পৌর, কলেজ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় মোট ৮টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে ছাত্রদলের “দেশ গড়ার পরিকল্পনা” প্রশিক্ষণ কর্মশালা
-
Reporter Name - আপডেট টাইম : 10:48:48 pm, Wednesday, 14 January 2026
- 249 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










