বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানী এলাকার ঐতিহ্যবাহী ধানসিঁড়ি হোটেলে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত ইসলামি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির এবিএম মুজিবর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান অলি, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট পৌরসভার সভাপতি শামিম হাসান, বাগেরহাট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক সভাপতি বাবুল সরদার, মো. কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা আব্দুর রব, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, আরিফুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
-
Reporter Name - আপডেট টাইম : 08:28:35 pm, Friday, 16 January 2026
- 179 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















