Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:14:42 pm, Sunday, 18 January 2026
  • 611 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্যাসী করে গাজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্যাসী করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ১১ কেজি গাজা ছিল। আনোয়ার হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এই গাজা বহন করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক এই মাদক ব্যবসায়ীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।তিনি আরও বলেন, মূলত কুমিল্লা-ব্রাক্ষ্মনবাড়িয়া সীমান্ত থেকে গাজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। এই মাদক ব্যবসায়ী এই চক্রের সদস্য। তার সাথে অন্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : 09:14:42 pm, Sunday, 18 January 2026