Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:50:30 pm, Tuesday, 20 January 2026
  • 229 বার
আল আমিন খান,
বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আয়োজিত গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। তিনি সাধারণ মানুষকে গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে জুলাই সনদকে বিজয়ী করার আহ্বান জানান।বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন তার বক্তব্যে বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের অংশগ্রহণই মূল শক্তি। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম বলেন, গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আগামী রাষ্ট্র পরিচালনায় গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : 02:50:30 pm, Tuesday, 20 January 2026