Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মাসুদ ও শিপন বহিস্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:21:50 pm, Wednesday, 21 January 2026
  • 366 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হওয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য এদের বিএনপি’র নিবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট-১ আসনে ফুটবল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কপিল কৃষ্ণ মন্ডল। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তাকে নিয়ে বিতর্ক ছিল। কারণ তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।অন্যদিকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতিক নিয়ে বাগেরহাট-৪ আসনে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সোমনাথ দে। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে জাতীয় পার্টির সাবেক এই নেতাকে নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আর সব শেষ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ৫ আগস্টের পরে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মাসুদ ও শিপন বহিস্কার

আপডেট টাইম : 11:21:50 pm, Wednesday, 21 January 2026