বাগেরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফকিরহাট উপজেলার ফকিরহাট বিশ্ব রোড নূর সুপার মার্কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট-২ এর সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফকিরহাট বিশ্বরোড নূর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করেন । উদ্বোধনের পর ফকিরহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় ও করেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনের ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।একই সঙ্গে বাগেরহাট-১ আসনে ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় তিনি বলেন,ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারীর মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দেন এবং আমি সংসদে যেতে পারি, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নের কাজ করবো। আমি আগেও উন্নয়ন করেছি, ভবিষ্যতে ও করবো। আমার নামে কেউ কখনো কলঙ্ক দিতে পারেনি। আমি পূর্বে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলাম। বাগেরহাটে যে উন্নয়ন করেছি, ইতিহাসে আগামী ১০০ বছরেও কেউ হয়তো সে রকম উন্নয়ন করতে পারবে না এটাই আমি বিশ্বাস করি।আমি যে উন্নয়ন করতে পেরেছি, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা ছিল। আমার একমাত্র আদর্শ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সততা ও দেশপ্রেমের আদর্শ নিয়েই আমি রাজনীতি করি।অআমরা সবাই একই মাটির মানুষ। তাই মাটি ও মানুষের সঙ্গে থেকেই কাজ করতে চাই। আমি আগে সংসদ সদস্য যখন ছিলাম মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজে অনুদান দিয়েছি। এলাকার গরিব মানুষের জীবনমান উন্নয়নই একমাত্র আমার মূল লক্ষ্য ছিল ।আর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে যদি আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন তাহলে এই এলাকাকে চাঁদাবাজি, ঘের দখল ও সন্ত্রাসমুক্ত করতে চাই।এছাড়াও নির্বাচন প্রচারণায় নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আমাদের লোকজনকে মারধরও করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি বিএনপির বাইরে কোনো লোক নই। বাগেরহাটের আসনগুলো ধরে রাখার স্বার্থেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, বাগেরহাটের জনগণ আমাকে ভালোবাসে। আমি তারেক রহমানকে তিনটি আসন উপহার দিতে চাই।ধর্ম-বর্ণ নির্বিশেষে সমতার কথা তুলে ধরে তিনি বলেন,আমার কাছে সবাই সমান। হিন্দু-মুসলিম সবাই আমার চোখে সমান। জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে।
লিফলেট বিতরণ ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম
-
Reporter Name - আপডেট টাইম : 10:28:02 pm, Saturday, 24 January 2026
- 226 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















