বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ২ কেজি গাজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওই দুই কারবারিকে আটক করা হয়। রাতে উদ্ধার মাদকসহ আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা।আটক মাদক কারবারিরা হলেন, খুলনা জেলার লবনচরা থানার মৃত আলিম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২) ও কয়লা উপজেলার হলদিবুনিয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে ইয়াসির আলী(২৫)।বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে গাজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
-
Reporter Name - আপডেট টাইম : 08:32:11 pm, Monday, 26 January 2026
- 84 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















