বাগেরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তি হলেন, আলমগীর কাজী (৪৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবংএকজন ক্ষুদ্র ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার নাক ও মুখে তিনটি সেলাই লেগেছে। খবর পেয়ে সোমবার দুপুরে আহত আলমগীর কাজীকে দেখতে জেলা হাসপাতালে যান স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। এ সময় তিনি বলেন, নির্বাচন হবে উৎসবমুখর। যার যাকে পছন্দ হবে, সে তার পক্ষে কাজ করবে ও ভোট চাইবে। এ ধরনের হামলা নির্বাচনের পরিবেশকে নষ্ট করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নির্বাচনে সবার জন্য সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমার কর্মীর ওপর হামলার বিষয়টি আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। উল্লেখ্য, এম এ এইচ সেলিম বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি। তবে বর্তমানে জেলা কমিটিতে তার কোনো পদ নেই। আহত আলমগীর কাজী জানান, সকালে তার বড় ভাই সেলিমের পক্ষে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (ধানের শীষ প্রতীক) সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তার ভাইকে আঘাত করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তার ওপর লাঠি ও কাঠের টুকরা দিয়ে হামলা চালায়। এতে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এম,এ,এইচ সেলিমের কর্মীর ওপর হামলার অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 08:09:09 pm, Monday, 26 January 2026
- 1347 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















