Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো-ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:32:48 pm, Tuesday, 27 January 2026
  • 135 বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, আমরা দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলবো। কখনো কি শুনেছেন জামায়াতে ইসলামের কোনো কর্মী চাঁদাবাজি বা টেন্ডারবাজি করেছে? যারা এসব করছে, আমরা তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, আজ জামায়াতের পক্ষে অসংখ্য নারী মাঠে কাজ করছেন, রাজপথে নেমেছেন। কারণ তারা বিশ্বাস করেন, জামায়াতে ইসলামীর হাতেই তাদের ইজ্জত ও জানমাল নিরাপদ থাকবে।ডা. শফিকুর রহমান আরও বলেন, যে দলের ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, হাজারের বেশি সহকর্মীকে দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছে, আড়াই শতাধিক সহকর্মীকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে, গুম ও খুন করা হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাদের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে সংগঠনকেই নিষিদ্ধ করা হয়েছে, সেই দলটি হলো জামায়াতে ইসলামী। এই মজলুম সংগঠনকে শক্তিশালী করতে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শেখ কামরুল আলম। এছাড়া এন সিপির জেলার প্রধান সনন্বয়কারী এম, মোরশেদ সোহেলসহ,১০ দলীয় জোটের বিভিন্ন নেতারা,অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো-ডা. শফিকুর রহমান

আপডেট টাইম : 08:32:48 pm, Tuesday, 27 January 2026