বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মৌখিক অভিযোগ জানান।পরবর্তীতে সাংবাদিকদের শিপন বলেন, সারা দেশের স্বতন্ত্র প্রার্থীদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বাগেরহাট–৪ আসনে নির্বাচন করায় তিনি ও তার কর্মীরা বিভিন্নভাবে চাপ ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের সহযোগিতা জরুরি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান স্বতন্ত্র এই প্রার্থী।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















