Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৫ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:31:37 pm, Thursday, 29 January 2026
  • 6178 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির উপজেলা সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চিতলমারী থানা চত্বরের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিট হয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সদ্য বহিষ্কৃত চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “একটি মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।”অন্যদিকে, একই দিন রাতে বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিমের নির্বাচনী অফিস পুড়ে যায়। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।ঘটনার খবর সকালে জানাজানি হলে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এদিকে, মানববন্ধনের সংঘর্ষ ও নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় জেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৫ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

আপডেট টাইম : 06:31:37 pm, Thursday, 29 January 2026