Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যই হবে আমাদের সংবাদের মূল ভিত্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:30:52 pm, Wednesday, 4 February 2026
  • 143 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের রেল রোডস্থবাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল। আলোচনায় অংশ নেন সহ-সভাপতি আজাদ রশিদী, এম এ ওয়াদুদ, অর্থ
সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম, শ্যামল ঘোষসহ অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতি মাসুম হাওলাদার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা। এ সময় সংবাদকর্মীদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন প্রকাশ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদার প্রতীক। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে প্রেসক্লাবের প্রশিক্ষণ কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সকল সংবাদকর্মীকে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করতে হবে। কোনো পক্ষ অবলম্বন না করে সত্য প্রকাশে নির্ভীক থাকতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদকর্মীদের দায়িত্ব আরও বেড়েছে। এ সময় সকল সাংবাদিককে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষ নেব না। সত্য, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যই হবে আমাদের সংবাদের মূল ভিত্তি। চাপ, প্রলোভন কিংবা ভয়—কোনো কিছুর কাছে মাথা নত না করে সাহসের সঙ্গে সত্য প্রকাশ করতে হবে। সাধারণ সম্পাদক আরও বলেন, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে সদস্যদের মধ্যে
ঐক্য ও শৃঙ্খলা জরুরি। সবাই মিলেই বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে একটি দায়িত্বশীল ও সম্মানজনক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।সভায় বক্তারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যই হবে আমাদের সংবাদের মূল ভিত্তি

আপডেট টাইম : 06:30:52 pm, Wednesday, 4 February 2026