Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

দুর্নীতিতে চ্যাম্পিয়ান ও খাম্বা চুরি করে পালানো শক্তিই এখন হামলা চালাচ্ছে: ভিপি রিয়াজুল

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:22:02 pm, Saturday, 7 February 2026
  • 105 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করা এবং ব্যাংক লুট করে খাম্বা চুরি করে পালিয়ে যাওয়া একটি শক্তিই এখন জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “একটি দল বিগত সময় ব্যাংক লুট করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান বানিয়েছে। খাম্বা চুরি করে পিছনের রাস্তা দিয়ে কালুরুষের মতো পালিয়ে গিয়েছিল। আজ তারাই আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে এবং মা-বোনদের ওপর আঘাত করছে।”তিনি আরও বলেন, “মোরেলগঞ্জ ও শরণখোলায় যদি আমাদের মা-বোনদের ওপর কাপুরুষচিত হামলা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর সমুচিত জবাব দিতে জানি। তবে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে।”ভিপি রিয়াজুল অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, “জনগণের সাড়া দেখে তারা ভয় পেয়েছে। তাই লাঠিসোঁটা নিয়ে হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে জনগণের রায় ঠেকানো যাবে না।”জনসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। সভাস্থল ছিল উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠ।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনেত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাট-৪ আসনকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করা হবে।

জনসভায় উপজেরা দুইটি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় নতুন যোগদানকারীরা বলেন, আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

দুর্নীতিতে চ্যাম্পিয়ান ও খাম্বা চুরি করে পালানো শক্তিই এখন হামলা চালাচ্ছে: ভিপি রিয়াজুল

আপডেট টাইম : 03:22:02 pm, Saturday, 7 February 2026