Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:26:48 am, Saturday, 7 February 2026
  • 72 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানাধীন ৭ নম্বর ষাটগম্বুজ ইউনিয়নের ষাটগম্বুজ মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শেখ মাসুম হাসানের মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে নাজমুল হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার দুর্গাপুর সিংহনগর এলাকার নেছারুল হকের ছেলে।পরে তার হেফাজতে থাকা ১৫টি প্লাস্টিকের খাঁচি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬টি পুটলায় সংরক্ষিত মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশের একটি চৌকস দল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : 10:26:48 am, Saturday, 7 February 2026