বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে যৌথ অভিযানে সাবেক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগেরবাজার এলাকায় ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাগেরবাজার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক আওয়ামী লীগের তালিকাভুক্ত আসামি মধুসূদন ধামকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।এ সময় একই স্থান থেকে সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দোলন মোল্লা এবং তার সহযোগী মো. মাসুম বিল্লাহকেও আটক করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আটক মধুসূদন ধাম আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ করে আসছিলেন। এছাড়া দোলন মোল্লার ব্যক্তিগত মোবাইল ফোন পরীক্ষা করে শেখ তন্ময়ের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।সূত্র আরও জানায়, আটককৃতদের নামে বাগেরহাট সদর থানায় একাধিক মামলা চলমান রয়েছে।অভিযানকালে তাদের কাছ থেকে ৮ বোতল বিয়ার, নগদ ৫ লাখ ৪০ হাজার ৪৩০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল এবং ৮টি চেক বই জব্দ করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















