বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। রবিবার(৮ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষেজলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) আয়োজিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু পরিবেশগত নয়, একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবেও দেখা দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানির দূষণের কারণে নানা নতুন রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।এতে উপস্থিত ছিলেন,বাগেরহাটরে সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম, সদর হাসপাতালের ত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডাঃ অসীম কুমার সমদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান। বক্তারা আরও বলেন, জল,বায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক উদ্যোগ নেওয়া জরুরি। জনগণকে সচেতন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এবং জরুরি স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান। তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পরিসংখ্যান ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিরোধমূলক
কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুললে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পোপ্রাম অফিসার (টিবি) বাগেরহাট মোঃ শামীম রেজা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার বাগেরহাট তন্ময় সাহা, পিপি অফিসার (টিবি) বাগেরহাট সদর নূরু আলম, মাঠকর্মী (টিবি) রাব্বি আহম্মেদ।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা
-
Reporter Name - আপডেট টাইম : 08:19:50 pm, Sunday, 8 February 2026
- 91 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










