Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মা-বোনদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়-কচুয়ার জনসভায় জামায়াত প্রার্থী রাহাদের কঠোর হুঁশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:24:40 pm, Sunday, 8 February 2026
  • 232 বার

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে একটি মহল বারবার ফাউল করছে। তারা জামায়াতের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে এবং কোথাও কোথাও মা-বোনদের হেনস্তা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।তিনি বলেন, “আমার পোস্টার-ব্যানার ছিঁড়ছেন—সম্পর্কের খাতিরে এতদিন কিছু বলিনি। কিন্তু আমাদের মা-বোনদের হেনস্তা করার মতো আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাবধান হয়ে যান।”তিনি আরও বলেন, “পোস্টার ছিঁড়ে কিছু হবে না। কচুয়ার মানুষের হৃদয়ে দাড়িপাল্লা আছে। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লা বিজয়ী হবে।”রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মোরশেদ আনোয়ার সোহেল, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, জামায়াত নেতা শেখ কামরুল আলম, ইসলামী ছাত্রশিবির নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আলতাফ হোসেন, মাস্টার আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিস নেতা অ্যাডভোকেট বালী নাসের ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশ শেষে সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মা-বোনদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়-কচুয়ার জনসভায় জামায়াত প্রার্থী রাহাদের কঠোর হুঁশিয়ারি

আপডেট টাইম : 08:24:40 pm, Sunday, 8 February 2026