আল আমিন খান,বাগেরহাট
বাগেরহাটে বাংলাদেশ জামায়াত ইসলামী–এর নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার হলরুমে পৌরসভা জামায়াতের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ আসন থেকে নির্বাচিত হন দলের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট–২ আসন থেকে নির্বাচিত হন বাগেরহাট যুব বিভাগের প্রধান শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট–৪ আসন থেকে নির্বাচিত হন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।বাগেরহাট পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. ইউনুস আলী ও সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের দেওয়া ভোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নির্বাচনী ইশতেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দখল, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে জামায়াতের তিন নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা
-
Reporter Name - আপডেট টাইম : 06:11:49 pm, Friday, 20 February 2026
- 50 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















