Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

পুলিশের নতুন আইজিপি বাগেরহাটের আলী হোসেন ফকির

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:28:33 pm, Tuesday, 24 February 2026
  • 412 বার

আল আমিন খান
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।মো. আলী হোসেন ফকির বাগেরহাটের চিতলী বৈটপুর গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ ফকির ও গোলাপজান দম্পতির বড় ছেলে। দুই ভাই ও এক বোন নিয়ে তাদের পরিবার।বাগেরহাট আমলাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি পাশ করেন তিনি। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ায় বাগেরহাটবাসির মধ্যে আনন্দের বন্য বইছেখবরটি ছড়িয়ে পড়তেই বাগেরহাট জুড়ে নেমে আসে উৎসবের আমেজ। শহর ও গ্রামে গ্রামে শুরু হয় শুভেচ্ছা বিনিময় আর মিষ্টি বিতরণ। বিশেষ করে তার নিজ গ্রাম চিতলী বৈটপুরে দেখা যায় আনন্দের জোয়ার—আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

পুলিশের নতুন আইজিপি বাগেরহাটের আলী হোসেন ফকির

আপডেট টাইম : 07:28:33 pm, Tuesday, 24 February 2026