Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বা‌গেরহা‌টে অশ্রুসিক্ত নয়নে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা‌কে  বিদায় 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:13:51 pm, Thursday, 26 February 2026
  • 96 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান এবং তার কর্মময় জীবনের সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন।বৃহস্প‌তিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আক্তার। বা‌গেরহাট সদর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ শেখ, শেখর চন্দ্র মিত্র, আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শিক্ষক আমাতুল হাফিজ, হাসিনা পারভিন মিলা, রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমুখ।বক্তারা বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দায়িত্ব পালনের সময় শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।শেষে বিদায়ী অতিথি রুহুল কুদ্দুস তালুকদার তার বক্তব্যে শিক্ষক সমাজের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি স্মৃতিচারণ, সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বা‌গেরহা‌টে অশ্রুসিক্ত নয়নে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা‌কে  বিদায় 

আপডেট টাইম : 07:13:51 pm, Thursday, 26 February 2026