আল আমিন খান,বাগেরহাট
বাগেরহাটের মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ )বিকেলে শহরের নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরীর সভাপতিত্বে সভায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।সভায়, উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের কথা তুলে ধরেন। এমনকি মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশ সদস্যদের সখ্যতার কথা বলেন স্থানীয়রা। এছাড়া নাগেরবাজার, রেলবস্তি, সুপারিপট্টি, স্টেডিয়ামের পিছনে, রেললাইনের দুই পাশসহ বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ির কথা জানান তারা। তবে প্রভাবশালীদের ভয়ে সরাসরি মাদক ব্যবসায়ীদের নাম বলেননি উপস্থিত জনতা।পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। সকলের সহায়তায় বাগেরহাটকে মাদকমুক্ত করা হবে। এসময় মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, মাদক ব্যক্তি, পরিবার এমনকি সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। সবাইকে এক সাথে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান জেলা প্রশাসক।মতবিনিময় শেষে নাগের বাজার, স্টেডিয়ামের পিছনে, রেলবস্তিসহ ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















