আজাদ খান, চিতলমারী
জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই দেশে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। ফেসবুক আর মহল্লায় চায়ের দোকান গুলোয় এখন উপজেলা প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। কে কোন পদে দাঁড়াবেন এবং বিগত দিনে দলের জন্য কি করেছেন এ নিয়েছে চলছে বিশ্লেষণ। আর এ বিশ্লেষণ থেকে পিছিয়ে নেই বাগেরহাটের চিতলমারী উপজেলা। এখানে বিভিন্ন দল থেকে স্বাম্ভব্য উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও
মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনেকের নাম আলোচিত হচ্ছে। এদেরমধ্যে স্বাম্ভব্য মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচ্ছন্ন ও স্বচ্ছ মহিলা নেত্রী হালিমা খানের নাম বেশ জোরেশোরেই প্রচারনায় এসেছে। হালিমা খান চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মেয়ে। তার বাবা মৃত আব্দুস সাত্তার খান বারবার নির্বাচিত চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ছোট ভাই মোঃ সেলিম খান চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে হালিমা খান ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন।
সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশে উপস্থিত থেকে তিনি প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হালিমা খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে তার প্রার্থীতা ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় তিনি আশাবাদী।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা
-
Reporter Name - আপডেট টাইম : 07:43:55 pm, Saturday, 7 March 2026
- 507 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















