বাগেরহাট প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ রমজান) সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবিদ আহমাদ, সিনিয়র সদস্য লাবীব আহমদ, জেলা কমিটির সদস্য আল আমিন খান, অ্যাডভোকেট আলামিন, শেখ আল আমিন, এনামুল হক রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম এবং খেলাফত মজলিস বাগেরহাট জেলা আমির মুফতি মাওলানা রমিজ উদ্দিন।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















