বাগেরহাট প্রতিনিধি
মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের হাজারো মানুষ জানাজায় অংশ নেন।জানাজা শেষে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন কার্যক্রম শুরু হয়। প্রথমে পরিবারপ্রধান আব্দুর রাজ্জাককে দাফন করা হয়। পরে পর্যায়ক্রমে তার পরিবারের বাকি সদস্যদের দাফন সম্পন্ন করা হয়।অন্যদিকে, একই দুর্ঘটনায় নিহতদের মধ্যে কনের বাড়ি খুলনার কয়রা উপজেলায় চারজনের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের চালকের দাফনও সম্পন্ন করা হয়েছে।এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।স্থানীয়দের ভাষ্য, একসঙ্গে এতগুলো মরদেহের জানাজা ও দাফনের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















