Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রীর ঘর থেকে ১০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক।

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:13:31 pm, Friday, 13 March 2026
  • 1594 বার

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহসভাপতি তানিয়া বিশ্বাস ( লিথি) এর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এনিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় ঐ বসত ঘর থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি শান্ত পাড়ই মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ই এর পুত্র ।স্থানীয়রা জানান, আটককৃত মাদক কারবারি শান্ত পাড়ই মোংলা থানার জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি তানিয়া বিশ্বাস (লিথি) এর স্বামী। তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসত ঘর থেকে কোস্টগার্ড এই বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লিথির স্বামী মাদক কারবারি শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এই বিপুল পরিমাণ মদের চালানের সাথে কারা জড়িত, এবিষয়ে কিছুই জানায়নি কোস্টগার্ড।এ বিষয়ে জানতে চাইলে ঐ নেত্রী তার বসত ঘর থেকে মাদক উদ্ধারের ঘটনা স্বীকার করে বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। এই বিপুল পরিমাণ বিদেশী মদ তাদের নয়, এই মদের মালিক তার স্বামীর পরিচিত এক জনের। তারা শুধু তাদের ঘরে এগুলো রাখতে দিয়েছিল।এ বিষয়ে জানতে চাইলে মংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। মাদকের বিষয়ে তার দল জিরো টলারেন্স। দলের কেউ যদি মাদকের সাথে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।জব্দকৃত মদ ও আটক শান্ত পাড়ই কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রীর ঘর থেকে ১০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক।

আপডেট টাইম : 09:13:31 pm, Friday, 13 March 2026