Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:21:56 pm, Saturday, 14 March 2026
  • 86 বার
বাগেরহাট প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুল ওয়াদুদ জেলা এন সিপির সমন্বয়ক এম মোশেদ সোহেলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাগেরহাট প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করতে পারেন। তিনি বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাগেরহাটের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : 08:21:56 pm, Saturday, 14 March 2026